• সমগ্র বাংলা

রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি জন্মসনদ! কেঁওচিয়া ইউনিয়নে অনিয়মের অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নে এক রোহিঙ্গা পরিবারকে জন্মসনদ দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, হোসেন আহমদ নামে এক রোহিঙ্গা পরিবারের চার সদস্যকে মোটা অংকের টাকার বিনিময়ে অনলাইনে জন্মসনদ দেওয়া হয়েছে। ওই সনদে সাবেক চেয়ারম্যান মনির আহমদ এবং সচিব অসিমের স্বাক্ষর রয়েছে বলে জানা যায় রোহিঙ্গা হোসেন আহমদ  জানান, তিনি প্রায় ২৫ বছর আগে বাংলাদেশে এসেছেন, বর্তমানে পরিবারসহ কেঁওচিয়া ইউনিয়নের ২ নং ওয়াড নয়াপাড়ায় বসবাস করছেন। তার পরিবারের ৪ সদস্য কে জন্ম তৈরি করছেন।

স্থানীয়রা অভিযোগ করেন, এই রোহিঙ্গা পরিবার এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে।, “রোহিঙ্গারা টাকার বিনিময়ে এখানে বসবাস করছে। তাদের কারণে এলাকায় চুরি, ডাকাতি ও ইয়াবা ব্যবসা ভয়াবহভাবে বেড়ে গেছে।” অন্য এক যুবক বলেন, “রাতে অন্ধকারে রোহিঙ্গারা ইয়াবা বিক্রি করে— এতে আমাদের এলাকার তরুণ সমাজ বিপথে যাচ্ছে।”

এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসিন বলেন, “জন্মসনদ দেওয়ার আগে নাগরিক পরিচয় যাচাই করা হয়। তবে সাবেক চেয়ারম্যানের সময়ে সনদগুলো তৈরি করা হয়েছে, আমরা বিষয়টি তদন্ত করছি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “আমি এমন খবর পেয়েছি। ঘটনাটি তদন্তের জন্য ইউনিয়ন চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

জন্মসনদ বিষয়ে সাবেক চেয়ারম্যান, সচিব ও সংশ্লিষ্ট মেম্বার কোনো সঠিক উত্তর দিতে পারেননি।

সচেতন মহলের আশঙ্কা— দ্রুত ব্যবস্থা না নিলে এ ধরনের অনিয়ম আরও বাড়বে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে।

মন্তব্য (০)





image

দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায...

১

কিশোরগঞ্জ কিশোপ্রতিনিধিঃ রগঞ্জের হোসেনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় একগুচ্ছ কর্মসূচি: বাইসাইকেল...

২

বগুড়া প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী কণ্যা ব্যারিস্টার জাইমা ...

image

পাবর্তীপুরে প্রাথমিক স্কুল শিক্ষক মনোরঞ্জকে পিটিয়ে হত্যা

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরের রাবেয়া বাজা...

image

ধর্ষণের পর শিশুর হাতে ২০ টাকা ধরিয়ে দিল নরপশু

৪

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পঞ্চম শ্রেণিতে পড...

image

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজের উদ্বোধন করা হ...

৫

পাবনা প্রতিনিধিঃ আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্য...

  • company_logo