• সমগ্র বাংলা

‎র‌্যাব-১৩ এর অভিযানে দুই শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ রংপুরে দুই শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।

‎র‌্যাব জানায়, গত ৫ আগস্ট সকালে প্রতিদিনের ন্যায় ভিকটিম শিশু আব্দুর রহমান (৮) ও মারুফ (৬) গংগাচড়া থানা এলাকার ঘাঘট নদী সংলগ্ন এলাকায় বালু উত্তোলন পয়েন্টে পাথর কুড়ানোর উদ্দেশ্যে যায়। শিশুদ্বয় পাথর কুড়ানোর কারনে ধৃত আসামি মোঃ আজাহারুল ইসলাম (৩৮) তাদের উপর ক্ষিপ্ত হয়ে সহযোগী আসামিগণের সহায়তায় নৃশংসভাবে হত্যা করে এবং গুম করার উদ্দেশ্যে বালু উত্তোলন পয়েন্টে বালু চাপা দিয়ে রাখে। ভিকটিম শিশুরা বাসায় সঠিক সময়ে না ফেরায় তাদের অভিবাবকগণ খোঁজাখুঁজির একপর্যায়ে ধৃত ১ নং আসামির বালু উত্তোলন পয়েন্টে মাটিচাপা দেওয়া অবস্থায় তাদের মৃতদেহ খুঁজে পায়। পরবর্তীতে শিশুদ্বয়ের পিতা মোঃ আব্দুর রশিদ এবং মোঃ জাকেরুল ইসলাম বাদী হয়ে রংপুর জেলার গংগাচড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১২/২৬১, তাং-০৭/০৮/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০।

‎ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব ছায়াতদন্ত  শুরু করে এবং আসামি গ্রেফতারে সক্ষম হয়।

‎এরই প্রেক্ষিতে আজ শুক্রবার সকালে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন মোহাম্মদপুর গ্রামের মোঃ জুয়েল হোসেন (৬৫), পিতা- মৃত মোকছেদ আলীর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামী মোঃ আজাহারুল ইসলাম (৩৮), পিতা- মৃত পেনসুল, সাং- সিট পাইকান, থানা- গংগাচড়া, জেলা- রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎এ বিষয়ে র‌্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ধরনের প্রতিটি সহিংস ঘটনার প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করছে।

মন্তব্য (০)





image

দিনাজপুর সীমান্তে বিজিবি'র অভিযানে উদ্ধার ১১কোটি মূল্যের...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের প্রায় দেড়শত কিলোমিটার সী...

image

পাবর্তীপুরে তিনজনের মর্মান্তিক মৃত্যু, শেষ বারের মত ছাড়েন...

দিনাজপুর প্রতিনিধিঃ দুই ননদ দুলালী এবং সুরভি খাতুনসহ বা...

image

স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মা...

image

বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদলের উদ্যোগে...

image

রডমিস্ত্রিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা প্রতিবাদে গোপালপুরে ম...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

  • company_logo