• সমগ্র বাংলা

ফেসবুকে হঠাৎ হ্যাঁ-না পোস্টের প্রতিযোগিতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে হ্যাঁ-না পোস্ট। নিউজফিড জুড়ে ভেসে বেড়াচ্ছে হ্যাঁ না পোস্টের প্রতিযোগিতা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১২ টার দিকে শুরু হওয়া বেশিরভাগ পোস্টেই এ ধরনের ছবি প্রকাশের কোনো কারণ উল্লেখ করা নেই।

‎স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়ার এই ট্রেন্ডটিতে অনেক মানুষ অবাক হচ্ছেন। প্রকৃতপক্ষে এর পেছনের কারণ কী? কারা হ্যাঁ, কারা না এর পক্ষ নিচ্ছেন অথবা কেনই বা নিচ্ছেন? সবমিলিয়ে যে প্রসঙ্গটি আলোচনায় এসেছে তা হলো গণভোট। 

‎জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন যে সুপারিশ সরকারকে দিয়েছে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলোর। বিএনপি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করার বিষয়ে অনড়। জামায়াতে ইসলামী চায় নভেম্বরে গণভোট। 

‎অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি সুনির্দিষ্ট সময় না বললেও সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে।

‎ফলে গণভোটের প্রশ্নে একদিকে অংশ নিয়েছে বিএনপি একদিকে জামায়াত ও এনসিপি। আর এই সিদ্ধান্তের বহিঃপ্রকাশটিই হলো হ্যাঁ এবং না ছবি পোস্ট করা।

‎ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও এ ক্যাম্পেইনে অংশ নিয়েছেন। তিনি নিজের প্রোফাইলে না পোস্ট দিয়েছেন। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজেও এমন প্রচারণা দেখা গেছে। তারা ‘হ্যাঁ’ লিখে একটি পোস্ট করেছেন।

‎এরই মধ্যে জাতীয় ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর করেছে।

‎কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে এবং এ বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার তাগিদ দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনু...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

image

মোবাইল আসক্তি কমাতে মা‌নিকগ‌ঞ্জে শিশু‌দের নি‌য়ে খুদে ফুটব...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মোবাইল ছেড়ে খেলা ধরি,...

image

যশোরের শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজ...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্...

image

দিনাজপুর সীমান্তে বিজিবি'র অভিযানে উদ্ধার ১১কোটি মূল্যের...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের প্রায় দেড়শত কিলোমিটার সী...

image

পাবর্তীপুরে তিনজনের মর্মান্তিক মৃত্যু, শেষ বারের মত ছাড়েন...

দিনাজপুর প্রতিনিধিঃ দুই ননদ দুলালী এবং সুরভি খাতুনসহ বা...

  • company_logo