ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বাকলিয়ায় যুবদল কর্মী সাজ্জাদ হত্যা মামলায় এজাহারনামীয় ৬ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে আজ বুধবার (২৯ অক্টোবর) পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।
বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ‘সাজ্জাদ হত্যার ঘটনায় তার বাবা মো. আলম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৪৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।
ডিবি ও বাকলিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে সবুজ ইসলাম মিরাজ, সাইদুল ইসলাম, এমরান হোসেন সাগর, জিহান, আমজিদুল ইসলাম সাজু, মোহাম্মদ আরাফাত, মো. ওসমান, দিদারুল আলম চৌধুরী রাসেলসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান বাকলিয়া থানা পুলিশ।
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...
মানিকগঞ্জ প্রতিনিধি: মোবাইল ছেড়ে খেলা ধরি,...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্...
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের প্রায় দেড়শত কিলোমিটার সী...
দিনাজপুর প্রতিনিধিঃ দুই ননদ দুলালী এবং সুরভি খাতুনসহ বা...

মন্তব্য (০)