• সমগ্র বাংলা

পাবনায় দুই ফল ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ বুধবার (২৯ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাবনার দাশুরিয়া বাজারে উন্মোচিত হয়েছে এক অভিনব প্রতারণার কৌশল।

সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি'র নেতৃত্বে পরিচালিত অভিযানে অভিযোগের ভিত্তিতে জাফর ও হায়দার ফল ভান্ডারে দেখা যায়, ফলের ওজন বাড়ানোর উদ্দেশ্যে কাগজের ঠোংগার নিচে সিমেন্টের প্রলেপ দেওয়া হয়েছে। এতে সাধারণ ক্রেতারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছিলেন বলে জানা যায়।

এই ঘৃণ্য ও প্রতারণামূলক কর্মকাণ্ডের দায়ে একই অপরাধে দুই ফল ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, ক্রেতাদের স্বার্থ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে এবং কেউই আইন অমান্য করে পার পাবে না।

মন্তব্য (০)





image

দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায...

১

কিশোরগঞ্জ কিশোপ্রতিনিধিঃ রগঞ্জের হোসেনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় একগুচ্ছ কর্মসূচি: বাইসাইকেল...

২

বগুড়া প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী কণ্যা ব্যারিস্টার জাইমা ...

image

পাবর্তীপুরে প্রাথমিক স্কুল শিক্ষক মনোরঞ্জকে পিটিয়ে হত্যা

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরের রাবেয়া বাজা...

image

ধর্ষণের পর শিশুর হাতে ২০ টাকা ধরিয়ে দিল নরপশু

৪

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পঞ্চম শ্রেণিতে পড...

image

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজের উদ্বোধন করা হ...

৫

পাবনা প্রতিনিধিঃ আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্য...

  • company_logo