• সমগ্র বাংলা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোপালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুর-ঢাকা রুটে দ্রুতগামী বাস চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুর থেকে এ রুটে কোনো বাস চলাচল করছে না, ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

শ্রমিক সূত্রে জানা যায়, গোপালপুর বাস শ্রমিক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ হিরা মিয়া পৌর শহরের পাইকা গ্রামের বাস শ্রমিক হারুনুর রশিদকে ডাক দিলে তিনি সাড়া না দেওয়ায় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে হিরা মিয়া হারুনুর রশিদকে চড় মারেন।

পরবর্তীতে অন্যান্য শ্রমিক কর্মকর্তা ঘটনাটি মীমাংসার চেষ্টা করে হারুনুর রশিদকে গাড়ি নিয়ে ঢাকায় যাওয়ার পরামর্শ দিলেও তিনি পাইকা এলাকায় গিয়ে গাড়িটি বন্ধ করে দেন। এরপর থেকেই গোপালপুর-ঢাকা রুটে সব বাস চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে গোপালপুর বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইবনে খালিদ বলেন, শ্রমিক কর্মকর্তা ও শ্রমিকের মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই এ সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে, খুব দ্রুতই বাস চলাচল স্বাভাবিক করা হবে।

অন্যদিকে গোপালপুর বাস মালিক সমিতির কর্মকর্তা প্রবীর চন্দ্র চন্দ্র বলেন, শ্রমিক কর্মকর্তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গাড়ি বন্ধ রয়েছে। আজই সমাধান করে বাস চলাচলের ব্যবস্থা নেওয়া হবে।

বাস চলাচল বন্ধ থাকায় গোপালপুর-ঢাকা রুটের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

মন্তব্য (১)





image
image

দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায...

১

কিশোরগঞ্জ কিশোপ্রতিনিধিঃ রগঞ্জের হোসেনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় একগুচ্ছ কর্মসূচি: বাইসাইকেল...

২

বগুড়া প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী কণ্যা ব্যারিস্টার জাইমা ...

image

পাবর্তীপুরে প্রাথমিক স্কুল শিক্ষক মনোরঞ্জকে পিটিয়ে হত্যা

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরের রাবেয়া বাজা...

image

ধর্ষণের পর শিশুর হাতে ২০ টাকা ধরিয়ে দিল নরপশু

৪

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পঞ্চম শ্রেণিতে পড...

image

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজের উদ্বোধন করা হ...

৫

পাবনা প্রতিনিধিঃ আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্য...

  • company_logo