• আন্তর্জাতিক

‎৫ বছর পর ভারত-চীন সরাসরি ফ্লাইট চালু

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

‎আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ পাঁচ বছর পর পুনরায় শুরু হয়েছে ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল।  রোববার (২৬ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টায় কলকাতা থেকে গুয়াংঝুতে প্রথম দৈনিক ফ্লাইটটি পরিচালনা করে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক উড়োজাহাজ সংস্থা ইন্ডিগো।
‎
‎ইন্ডিগো প্রথম ফ্লাইটটি পরিচালনা করেছে কলকাতা থেকে গুয়াংঝুর পথে।  আর রাজধানী নয়াদিল্লি থেকে সাংহাই ও গুয়াংঝুর অতিরিক্ত ফ্লাইট নভেম্বর থেকে চালু হবে।
‎
‎রোববার ভারতে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, চীন ও ভারতের মধ্যে সরাসরি বিমান চলাচল এখন বাস্তবতা।
‎
‎আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে বিশ্বের দুই জনবহুল দেশ ভারত ও চীন একে অপরের কৌশলগত প্রতিদ্বন্দ্বী। ২০২০ সালের সীমান্ত সংঘাতের পর দুই দেশের বিমান যোগাযোগ বন্ধ ছিল। তবে সাম্প্রতিক উষ্ণ রাজনৈতিক পরিস্থিতির কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
‎
‎ভারত সরকার বলছে, নতুন করে ফ্লাইট চলাচল শুরু হওয়ার বিষয়টি দু'দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে ধীরে ধীরে স্বাভাবিক করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

মন্তব্য (০)





image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

১

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

image

এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস

২

আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল...

image

‎শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, কূটনীতিতেই সমাধা...

৩

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ...

image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

৪

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

৫

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

  • company_logo