ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : জাল থেকে বল কুড়াচ্ছেন ভয়চেখ শেজনি, আর দুলকি চালে হেঁটে যাচ্ছেন জুড বেলিংহাম- এল ক্লাসিকো এমন সিনেম্যাটিক দৃশ্য শেষ অনেক দিন ধরে দেখেনি। দৃশ্যটাকে ম্যাচের প্রতীকীও বলা চলে খুব সহজেই। রিয়াল মাদ্রিদ যে ম্যাচটা শেষ করেছে জয় নিয়ে, আর বার্সেলোনা খাবি খেয়েছে রীতিমতো, ওই মুহূর্তে শেজনির মতো করে।
অথচ ম্যাচের শুরুটা যেন আগের মৌসুমকেই মনে করিয়ে দিচ্ছিল। সেই মৌসুম, যেখানে ৪ ম্যাচ খেলে ৪টাতেই বার্সেলোনার কাছে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সে মৌসুমের শুরুর ক্লাসিকোর শুরুটা এভাবে করেও একের পর এক অফসাইডের কাটায় পড়ছিল রিয়াল, শেষমেশ হেরেছিল ৪-০ গোলের বিশাল ব্যবধানে।
তবে এবার ভিন্ন এক গল্পের দেখা মিলল সান্তিয়াগো বের্নাবেউতে। মাঝমাঠটা দখলে নিলেন জুড বেলিংহাম, আর তাতেই কেল্লাফতে। গোল নিজে একটা করালেন কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে, আরেকটা করলেন নিজে। আর তাতেই বার্সেলোনাকে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় ২-১ গোলে হারাল রিয়াল।
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জস বাটলার টি...
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে ফুটবল ম্যাচ চলাকালে খেলা...
নিউজ ডেস্ক : মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন ...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট ...
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের ...

মন্তব্য (০)