• সমগ্র বাংলা

আওয়ামী লীগপন্থি নেতাদের দিয়ে বিএনপি কমিটি! ফরিদপুরে বিক্ষোভ ও মশাল মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগপন্থি নেতাদের নিয়ে উপজেলা বিএনপি’র নতুন কমিটি গঠনের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।  

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পদবঞ্চিত বিএনপি নেতাকর্মীরা ওই কমিটির প্রতিবাদে বিক্ষোভ ও পরে মশাল মিছিল করেন।

উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিকেলে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর সন্ধ্যায় পদবঞ্চিতরা মশাল হাতে আরেকটি প্রতিবাদী মিছিল বের করেন।

বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীরা অভিযোগ করে জানান,

“ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম মোটা অংকের বিনিময়ে আওয়ামী লীগপন্থি নেতাদের পুনর্বাসন করে বিএনপি কমিটি গঠন করেছেন।”

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্লোগান দেন, “আওয়ামী লীগপন্থি কমিটি বাতিল করো!”, “বিএনপি দলে অনুপ্রবেশকারীদের বহিষ্কার করো!”

বিক্ষোভকারীরা দ্রুত এই ‘বিতর্কিত কমিটি’ ভেঙে দেওয়ার দাবি জানান।

মন্তব্য (০)





image

বগুড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...

image

বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতি...

image

বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনু...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

image

মোবাইল আসক্তি কমাতে মা‌নিকগ‌ঞ্জে শিশু‌দের নি‌য়ে খুদে ফুটব...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মোবাইল ছেড়ে খেলা ধরি,...

  • company_logo