• সমগ্র বাংলা

বগুড়ায় জাইমা রহমানের জন্মদিনে মহিলাদের নামাজ ঘর নির্মান কাজের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিশিষ্ট চিকিৎসক ডা: জোবাইদা রহমান এর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে শনিবার সকালে বগুড়া গাবতলীর চাকলা মধ্যপাড়া বায়তুল হামদ জামে মসজিদে মহিলাদের জন্য নামাজ ঘর নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। এ সময় তিনি বলেন, বিএনপির ভবিষ্যৎ কান্ডারী ব্যারিস্টার জাইমা রহমানসহ জিয়া পরিবারের প্রতিটি সদস্যকে এই বাংলার কোটি কোটি মানুষ হৃদয় দিয়ে ভালবাসে। তাদের অভিভাবক তারেক রহমান গাবতলীর সন্তান, দেশে থাকা অবস্থায় তিনি শুধু বাগবাড়ি নয় পুরো গাবতলীর অঁজোপাড়া গাঁ পর্যন্ত চোষে বেরিয়েছেন। ভালবাসার টানে ছুটে গিয়েছেন সাধারণ মানুষের চৌকাঠ পর্যন্ত।

গাবতলীর সাধারণ মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গর্বিত পুত্র তারেক রহমানকে ভালোবাসার টানেই নিজ চোখে না দেখেও নিজেদের পরিবারের একজন ভাবেন তার আদরের কন্যা জাইমা রহমানকেও। চাকলা মধ্যপাড়া মসজিদে মহিলাদের নামাজ পড়ার কোন ব্যবস্থা ছিল না তাই জাইমা রহমানের জন্মদিনে তার জন্য আল্লাহর দরবারে দোয়া করার পাশাপাশি উক্ত মসজিদে মহিলাদের নামাজ ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হলো।

পলাশ বলেন, দেশ থেকে হাজারো মাইল দূরে থাকলেও তাদের অভিভাবক তারেক রহমানের মন কাঁদে এই দেশের সকল মানুষের জন্য। হয়তো অচিরেই বাংলাদেশে ফিরবেন তিনি যার মাধ্যমে ইতিহাসে একজন রাজনৈতিক নেতার সবচেয়ে বৃহৎ প্রত্যাবর্তন দেখতে যাচ্ছে বিশ্ববাসী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল খালেক তুফানী, মসজিদ কমিটির সভাপতি মোজাম প্রাং, সাধারণ সম্পাদক বাবু মন্ডল, গাবতলী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজা হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান, ছাত্রদল নেতা রাসেল মাহমুদ, সাবেক ইউপি সদস্য মুকুল হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উদ্বোধন শেষে জাইমা রহমানসহ জিয়া পরিবারের সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মন্তব্য (০)





image

দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায...

১

কিশোরগঞ্জ কিশোপ্রতিনিধিঃ রগঞ্জের হোসেনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় একগুচ্ছ কর্মসূচি: বাইসাইকেল...

২

বগুড়া প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী কণ্যা ব্যারিস্টার জাইমা ...

image

পাবর্তীপুরে প্রাথমিক স্কুল শিক্ষক মনোরঞ্জকে পিটিয়ে হত্যা

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরের রাবেয়া বাজা...

image

ধর্ষণের পর শিশুর হাতে ২০ টাকা ধরিয়ে দিল নরপশু

৪

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পঞ্চম শ্রেণিতে পড...

image

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজের উদ্বোধন করা হ...

৫

পাবনা প্রতিনিধিঃ আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্য...

  • company_logo