• আন্তর্জাতিক

‎ভারতে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ১১

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার চিন্না টেকুর গ্রামের কাছে ভয়াবহ দুর্ঘটনায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।  এতে অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে।  এ ঘটনায় নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।
‎
‎এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো বাস মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খাওয়ার পর আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই পুরো বাসটি পুড়ে ছাই হয়ে যায়। বাসটিতে মোট ৪০ জন যাত্রী ছিলেন।
‎
‎হায়দরাবাদ থেকে বাসটি রাত ১২টার দিকে যাত্রা শুরু করে, আর ভোর সাড়ে ৩টার দিকে কুরনুল কাছে এসে দুর্ঘটনায় পড়ে।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায় এবং সেখান থেকেই আগুনের স্ফুলিঙ্গ সৃষ্টি হয়। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুন কয়েক মিনিটের মধ্যেই পুরো বাসটিকে গ্রাস করে ফেলে।
‎
‎কুরনুলের পুলিশ সুপার বিক্রান্ত পাতিল এনডিটিভিকে বলেন, ‘ভোর ৩টার দিকে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী কাবেরি ট্রাভেলসের একটি ভলভো বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা মারে। মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায়, সম্ভবত সেখান থেকেই আগুন ধরে যায়। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে। যেহেতু এটি একটি এসি বাস ছিল, যাত্রীরা জানালার কাচ ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। যারা কাচ ভাঙতে পেরেছেন, তারা বেঁচে গেছেন।’
‎
‎যাত্রী তালিকা অনুযায়ী, বাসটিতে ৪০ জন যাত্রী ছাড়াও চালক ও বাসটির কর্মীরা ছিলেন।  দুর্ঘটনার সময় অনেকে ঘুমিয়ে ছিলেন, যার ফলে তারা আগুন থেকে পালাতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।
‎
‎পাতিল আরও বলেন, ‘১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।’
‎
‎প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকারি হাসপাতালে ১১ যাত্রী চিকিৎসাধীন আছেন, আর তিনজনকে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। নিখোঁজ যাত্রীদের সন্ধান ও নিহতদের শনাক্তের কাজ চলছে।

মন্তব্য (০)





image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

১

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

image

এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস

২

আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল...

image

‎শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, কূটনীতিতেই সমাধা...

৩

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ...

image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

৪

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

৫

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

  • company_logo