• সমগ্র বাংলা

রাণীনগরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিনষ্ট

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৪০টি (৮০০ মিটার) চায়না দুয়ারী জাল উচ্ছেদ ও বিনষ্ট করা হয়েছে যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। বুধবার বিকেলে উপজেলার ছোট যমুনা নদীর বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরে সন্ধ্যায় উচ্ছেদ করা চায়না দুয়ারী জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

অভিযানের নেতৃত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপ-প্রশাসনিক কর্মকর্তা মো: রায়হান আলী, থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান দিন দিন উপজেলায় নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অবৈধ মাছ ধরার জাল প্রতিরোধে মৎস্য অফিসে জনবল সংকট নিয়েও প্রায়শ উপজেলার বিভিন্ন জলাধারে অভিযান পরিচালনা অব্যাহত রাখা হয়েছে। যদি অফিসে পর্যাপ্ত জনবল থাকতো তাহলে এই ধরনের অভিযান আরো বেশি বেশি পরিচালনা করা সহজতর হতো। আর উপজেলাতে এই ধরণের নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার প্রবণতাও অনেকটা কমানো সম্ভব হতো। তবুও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা নিয়ে এই ধরণের অভিযান চলমান রাখা হয়েছে আর আগামীতেও অব্যাহত রাখা হবে বলে জানান এই কর্মকর্তা।  

মন্তব্য (০)





image

বগুড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...

image

বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতি...

image

বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনু...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

image

মোবাইল আসক্তি কমাতে মা‌নিকগ‌ঞ্জে শিশু‌দের নি‌য়ে খুদে ফুটব...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মোবাইল ছেড়ে খেলা ধরি,...

  • company_logo