• সমগ্র বাংলা

ফরিদপুর ৩ আসনে কেন্দ্রীয় যুবদল নেতা পিংকুর বিএনপির এমপি প্রার্থিতা চেয়ে নেতাকর্মীদের মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর (৩ আসনে) যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকুর এমপি প্রার্থিতা চেয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মানববন্ধন ও মিছিল করছে। 

মঙ্গলবার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলের কয়েক’শ নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সহ সভাপতি শহিদুর রহমান, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দিদার, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহরিয়ার হোসেন জুয়েল প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, দলের দুর্দিনে পিংকু ভাই আমাদের ছেড়ে চলে যাননি, তিনি বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন দলীয় নেতাকর্মীদেরকে।  আমরা দেশ নায়ক তারেক রহমানের কাছে আগামী নির্বাচনে তার জন্য মনোনয়ন দাবি করছি। 

পরে পুরাতন বাসস্ট্যান্ডের সামনে থেকে পিংকুর প্রার্থিতা চেয়ে একটি মিছিল বের করা হয়। 

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে দাতব্য হোমিওপ্যাথি সেন্টারে মেয়াদোত...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...

image

বগুড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...

image

বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতি...

image

বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনু...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

  • company_logo