• সমগ্র বাংলা

লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি — এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে, উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা।

আজ মঙ্গলবার বিকালে মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের উঠানে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ ও লালমনিরহাট সদর থানা পুলিশ।
সভায় সভাপতিত্ব করেন মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ। চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল হালিম চাঁদ।এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এ) মো: ফজলুল ইসলাম,লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সাদ ইসলাম।,লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নুরুন্নবী। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

বক্তারা আইনশৃঙ্খলা রক্ষা,মাদক ও সন্ত্রাস দমন, বাল্যবিবাহ প্রতিরোধসহ সমাজের সার্বিক নিরাপত্তায় পুলিশের সঙ্গে জনগণের পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন।
সভা শেষে নাগরিকদের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ শোনা হয় এবং তাৎক্ষণিকভাবে কয়েকটি সমস্যা সমাধানের আশ্বাস দেন পুলিশ কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে দাতব্য হোমিওপ্যাথি সেন্টারে মেয়াদোত...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...

image

বগুড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...

image

বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতি...

image

বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনু...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

  • company_logo