• সমগ্র বাংলা

সাইবার নিরাপত্তা মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সাকিব গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সাকিব খানকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত তিনটায় বগুড়া শহরের নারুলী এলাকার তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হোসাইন মুহাম্মদ রায়হান। তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইনের মামলায় সাকিবকে গ্রেফতার করে গতকাল রাতেই ঢাকায় নিয়েছে শাহবাগ থানা পুলিশ। নিয়ে যাওয়ার সময় তারা বগুড়া জেলা পুলিশকে বিষয়টি অবগত করেছে। তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় সাকিবকে গ্রেপ্তার করে পুলিশ ঢাকায় নিয়ে গেছে, এর বাইরে তাদের কাছে আর কোন তথ্য নেই।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর গণমাধ্যমকর্মীদের মুঠোফোনে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর নির্দেশে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল আলম বাদী হয়ে সোমবার সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় সাকিব খানকে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি কি কারণে তার বিরুদ্ধে মামলার নির্দেশ দিলেন জানতে চাইলে এজাহারসূত্রে তিনি বলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মো. খোদা বখস চৌধুরীর নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে সাকিবের বিরুদ্ধে। এর আগে সাকিব নিজেও খোদা বকস চৌধুরীকে একজন পুলিশ সুপারের পদায়নের জন্য সুপারিশ করেন এবং উৎকোচ প্রদান করতে চান যা এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়াও পদায়ন কিংবা পদোন্নতির নামে বিভিন্ন পুলিশ সদস্য ও বিসিএস কর্মকর্তাদের কাছ থেকে টাকা চেয়ে সাকিব সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২২/২৭ ধারার অপরাধ করেছেন। তবে কি পরিমাণ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে জানতে চাইলে তিনি বলেন, এটা তদন্ত চলছে। তদন্তের পর বলা যাবে।

উল্লেখ্য, বগুড়ায় ২০২৪ -এর জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সাকিব খান সক্রিয় ভূমিকায় ছিলেন। পরে কেন্দ্র থেকে তাকে এ আন্দোলনের স্থানীয় সমন্বয়কের দায়িত্বও দেয়া হয়। তাকে গ্রেফতারের ঘটনায় সোমবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিবাদী পোস্ট দিয়েছে জুলাই যোদ্ধারা। এছাড়াও মঙ্গলবার বিকেলে শহরের সাতমাথায় জুলাই স্মৃতি স্তম্ভের সামনে বিক্ষোভ করেছে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ সাধারণ ছাত্র জনতা। এসময় তারা সাকিব খানকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানান।

মন্তব্য (০)





image

বাংলাদেশ ও ভারত ‘চোরের দেশ’, বললেন আরপিসিএল বোর্ডের পরিচা...

১

‎নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও ভারতকে চোরের দেশ বলে মন্তব...

image

দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায...

২

কিশোরগঞ্জ কিশোপ্রতিনিধিঃ রগঞ্জের হোসেনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় একগুচ্ছ কর্মসূচি: বাইসাইকেল...

৩

বগুড়া প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী কণ্যা ব্যারিস্টার জাইমা ...

image

পাবর্তীপুরে প্রাথমিক স্কুল শিক্ষক মনোরঞ্জকে পিটিয়ে হত্যা

৪

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরের রাবেয়া বাজা...

image

ধর্ষণের পর শিশুর হাতে ২০ টাকা ধরিয়ে দিল নরপশু

৫

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পঞ্চম শ্রেণিতে পড...

  • company_logo