ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট তিন লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার পেরাগোদি, পানজোড়া ও পারোয়ান এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।
দণ্ডপ্রাপ্তরা হলেন—নাগরী ইউনিয়নের পানজোরা গ্রামের মো. মোতালিব মোল্লার ছেলে মো. রায়হান মোল্লা (৩৩) এবং একই ইউনিয়নের বিরতুল গ্রামের মৃত আব্দুল লতিফ খানের ছেলে মো. রফিকুল ইসলাম খান (৪৪)।
অভিযানে আইন অমান্য করে বালু ও মাটি উত্তোলনের প্রমাণ পাওয়ায় দুইজনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়। এর মধ্যে রায়হানকে তিন লাখ টাকা এবং রফিকুলকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহায়তা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...
বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতি...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

মন্তব্য (০)