• সমগ্র বাংলা

বগুড়ায় সালিশে অপমানিত হয়ে যুবকের আত্মহত্যা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সালিশ বৈঠকে মাছ চুরির অপবাদ সহ্য করতে না পেরে আব্দুল মোত্তালেব (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

নিহত মোত্তালেব দেউলী ইউনিয়নের বিহারপুর মাস্টারপাড়ার শাহজাহান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকাল তিনটার দিকে একই এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল করিম সরকারের ছেলে মমিন সরকারের আহ্বানে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

ওই বৈঠকে মমিনসহ কয়েকজন মোত্তালেবকে মাছ চুরির অভিযোগে প্রকাশ্যে চোর বলে অপমান ও হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে।

এতে মানসিকভাবে ভেঙে পড়ে মোত্তালেব বাড়িতে ফিরে গিয়ে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে সন্ধ্যা ছয়টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে হত্যার পথেই তাকে ঠেলে দেওয়া হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে দাতব্য হোমিওপ্যাথি সেন্টারে মেয়াদোত...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...

image

বগুড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...

image

বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতি...

image

বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনু...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

  • company_logo