• সমগ্র বাংলা

আগুনে পুড়ে গেছে দিনমজুর কালামের স্বপ্ন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে গেছে দিনমজুর আবুল কালামের মাথা গোঁজার একমাত্র ঠাঁই বসতবাড়ি। উপজেলার একডালা ইউনিয়নের পাঁচুপুর গ্রামে নাগরনদীর বাঁধে গত বুধবার এই ঘটনা ঘটেছে।

ওই গ্রামের মৃত-তায়েছ মন্ডলের ছেলে আবুল কালাম জানান গত বুধবার সকালে পরিবারের সবাইকে নিয়ে মাঠে কাজে যায় আবুল কালাম। পরে স্থানীয়রা আবুলের বাড়িতে আগুন জ্বলতে দেখে আবুলকে খবর দেয়। এরমধ্যে আগুনে পুড়ে ছাঁই হয়ে যায় আবুলের মাথা গোঁজার একমাত্র বসত বাড়িটি। শুধুমাত্র মাটির দেয়ালটুকু কালো রং ধারণ করে দাঁড়িয়ে আছে আর অবশিষ্ট সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের সকল উপকরণসহ আনুমানিক অর্ধলক্ষাধিক টাকার আসবাবপত্র পুড়ে গেছে। বর্তমানে পরিবার নিয়ে অন্যের বাড়িতে দিনানিপাত করছে আবুল। সরকারি সহায়তার জন্য আবেদন করেছেন। ইতিমধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখার উদ্যোগে কিছু আর্থিক সহায়তা পেয়েছেন কিন্তু পুড়ে যাওয়া বাড়িটি মেরামত করার জন্য আরো অর্থের প্রয়োজন বলে জানান দিনমজুর আবুল কালাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান এই বিষয়ে তিনি একটি আবেদন পেয়েছেন। সরকারের পক্ষ থেকে আবুল কালামকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ^াস প্রদান করেন এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে দাতব্য হোমিওপ্যাথি সেন্টারে মেয়াদোত...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...

image

বগুড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...

image

বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতি...

image

বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনু...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

  • company_logo