ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি :বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাই। তিনি বলেন আলকোরানের আলোকে সমাজ গড়ার জন্য কাজ করে চলেছি। আগামী সংসদে ডাক্তার শফিকুর রহমানকে দাঁড়িপাল্লা মার্কায় সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ আসনটি উপহার দিতে চাই।
এ সময় জনগণকে পিআর পদ্ধতি ও জুলাই সনদের গুরুত্বসহ জামায়াতের ৫ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে দাঁড়িপাল্লা ভোট চান। ইনসাফ ও ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মাণে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান।
শনিবার ১৮ অক্টোবর সকালে সোনারগাঁ উপজেলার প্রধান গেট থেকে উদ্ধবগঞ্জ বাজারের বিভিন্ন ব্যাবসায়ীদের সাথে ঘুরে খোঁজ খবর নেন। তাদের কাছে দাঁড়িপাল্লায় একটি ভোট চেয়ে খেদমত করার সুযোগ চান। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন সোনারগাঁ দক্ষিণের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ মোল্লা, জামায়াত নেতা মেহেদী হাসান, কামরুজ্জামান, ওমর ফারুক, ফাহাদ রনি, সাংবাদিক ও হাকিম হারুনুর রশিদ, সাংবাদিক মোক্তার হোসেন, খাইরুল আলম ও শাহজালাল মিয়া প্রমুখ।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...
বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতি...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

মন্তব্য (০)