• সমগ্র বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৪০

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা সদরে টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

‎শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত টানা সাড়ে তিন ঘণ্টা পর্যন্ত সরাইল উপজেলা সদরের হালুয়া পাড়া ও ছোট দেওয়ান পাড়ার মধ্যে এ সংঘর্ষ চলে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রথমে পুলিশ ও আনসার পরে সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

‎পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘বিকেলে সরাইল উপজেলা সদরের অন্নদা স্কুলের মাঠের পুকুরে গোসল করতে যায় হালুয়া পাড়া এলাকার তায়িন নামে এক যুবক। এ সময় একই পুকুরে ছোট দেওয়ান পাড়ার দুই যুবক শাকিল ও শিপন গোসল করতে যায়। গোসল করার সময় ঝাপ দেয়ার পানির ছিটা পড়া নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল ও শিপন মিলে তায়িনকে মারধর করেন। এ ঘটনার খবর পেয়ে হালুয়া পাড়া এবং ছোট দেওয়ানপাড়া এলাকার লোকজন দুদলে বিভক্ত হয়ে টর্চ লাইট জ্বালিয়ে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অন্তত সাড়ে তিন ঘণ্টা ধরে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

‎খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রথমে পুলিশ ও আনসার সদস্যরা পরে পড়ে সেনাবাহিনীকে খবর দেয়া হয়। সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, ‘সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ-আনসারের পাশাপাশি সেনাবাহিনীকে খবর দেয়া হয়। পরে পরিস্থিতি শান্ত হয়। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে দাতব্য হোমিওপ্যাথি সেন্টারে মেয়াদোত...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...

image

বগুড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...

image

বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতি...

image

বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনু...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

  • company_logo