• লিড নিউজ
  • শিক্ষা

‎রাকসু নির্বাচন: নতুন ভিপি–এজিএস শিবিরের মোস্তাকুর–সালমান, জিএস সাবেক সমন্বয়ক আম্মার

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) নবনির্বাচিত ভিপি হয়েছেন ছাত্রশিবির সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ, জিএস হয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য জোটের সালাহউদ্দিন আম্মার ও এজিএস হয়েছেন ছাত্রশিবির সমর্থিত এস এম সালমান সাব্বির। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টায় রাকসু নির্বাচনের ফল ঘোষণায় উঠে আসে তাদের নাম।

‎র্পূণাঙ্গ ফলাফল ঘোষণায় ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট, ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন তিন হাজার ৩৯৭ ভোট।

‎এছাড়া জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্য জোটের সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ১১ হাজার ৪৯৭টি ভোট ও ছাত্রশিবির সমর্থিত ফাহিম রেজা পেয়েছেন পাঁচ হাজার ৭২৭ ভোট। সালাহউদ্দিন আম্মার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।

‎এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত এস এম সালমান সাব্বির পেয়েছেন ছয় হাজার ৯৭৫ ভোট ও ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন পাঁচ হাজার ৯৫১ ভোট।

‎এদিকে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের পাশে জায়ান্ট স্ক্রিনে ফলাফল দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছেন নবনির্বাচিত ভিপি। এসময় তিনি জানান, জয়ী হতে পারলে শিক্ষার্থীদের দীর্ঘ দিনের জমে থাকা সংকট নিরসনে কাজ করবেন তারা। সঙ্গে বিজিতদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত সকল সমস্যার সমাধানে কাজ করবেন।

‎নির্বাচনে ১০টি প্যানেলসহ রাকসুর ২৩ পদে ২৪৭ জন, হল সংসদে ১৫ পদে ১৭টি হলে ৫৯৭ প্রার্থী এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫ পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

‎নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। এর মধ্যে ছাত্রী ভোটার ১১ হাজার ৩০৫ জন ও ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে ছয়টি নারী হলে ভোট পড়ার হার ৬৩ দশমিক ২৪ শতাংশ।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo