• শিক্ষা

দিনাজপুর বোর্ড পাশের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ, জিপিএ পেয়েছে ৬ হাজার ২৬০ জন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

দিনাজপুর  প্রতিনিধিঃ দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার পাশের হারে ফলাফল অন্যান্য বছরের তুলনায় নিম্ন । পাশের হার মাত্র ৫৭ দশমিক ৪৯ শতাংশ। গত বছর হার ছিল ৭৭ দশমিক ৫৬ শতাংশ।  অন্যান্য বছরের হার ছিল বেশ ভালো।

সকাল ১০টায় ফলাফল প্রকাশের সাথে সাথে আনন্দ উল্লাসে ফেটে পড়েন ভাল ফলাফল করা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।

শিক্ষা বোর্ডের অধিন রংপুর বিভাগের ৮ জেলার ৬৬৬টি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ১লাখ ৫ হাজার ৮৯১জন। এর মধ্যে পাশ করেছে ৬০ হাজার ৮৮২জন। জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ২৬০জন। 

বরাবরের মত এবারের ছাত্রদের তুলনায় ভালো ফলাফল করেছে ছাত্রীরা। ছাত্রীদের পাশের হার ৬১ দশমিক ৯২ শতাংশ এবং ছাত্রদের পাশের হার ৫২ দশমিক ৬৬ শতাংশ। জিপিএ প্রাপ্তির ক্ষেত্রেও ছাত্রীরা পেয়েছে ৩ হাজার ৪৮৬ জন অন্যদিকে ছাত্ররা পেয়েছে ২ হাজার ৭৭৪জন।

এদিকে পরীক্ষায় অংশ গ্রহনকারি ৬৬৬টি কলেজের মধ্যে কোন পরীক্ষার্থী পাশ করেনি এমন কলেজের সংখ্যা ৪৩টি। অপরদিকে শতভাগ পাশ করেছে তালিকায় রয়েছে মাত্র ১১টি কলেজের নাম।

বরাবরের মত ভাল ফলাফল অর্জন করে উল্লাসে মেতে উঠে দিনাজপুর শহরের হলি ল্যান্ড কলেজের পরীক্ষার্থীরা। জিপিওসহ শিক্ষা প্রতিষ্ঠানটির পাশের হার ৯৯ দশমিক ৫ শতাংশ।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo