• শিক্ষা

চাকসু নির্বাচন: ২৫০ সিসিটিভি ক্যামেরায় চলছে পর্যবেক্ষণ

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচন পর্যবেক্ষণে কেন্দ্রগুলোতে ২৫০টি সিসিটিভি ক্যামেরা দিয়ে মনিটর করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে ১৫টি ভোটকেন্দ্র ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। 

‎সিসিটিভি দিয়ে ভোটগ্রহণ মনিটরিং করার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

‎তিনি বলেন, ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করতে মোট ২৫০টি সিসি ক্যামেরা সচল রয়েছে। নিরাপত্তা রক্ষায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

‎জানা যায়, ১৫টি কেন্দ্রের জন্য রয়েছে ৬৭টি কক্ষ। প্রতিটি কক্ষে রয়েছে পাঁচটি ব্যালট বাক্স ও পাঁচজন করে এজেন্ট। একটি কেন্দ্রে সর্বোচ্চ ৫০০ ভোটার ভোট দিতে পারবেন।

‎ভোট গ্রহণ শেষে হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ভোট কেন্দ্রে আর কেন্দ্রীয় ফলাফল ঘোষণা হবে ব্যবসায় প্রশাসন (বিবিএ) অনুষদে।

‎এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার বলেন, শিক্ষার্থীরা ভোট দিতে পেরে খুবই উচ্ছ্বসিত। শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে আমরা বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা জোরদার করেছি। আশা করছি, এই পরিবেশ ফলাফল ঘোষণার সময় পর্যন্ত বজায় থাকবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo