• শিক্ষা

‎আমাদের বিজয়ের মূল কৃতিত্ব শিক্ষার্থীদের: রাকসু ভিপি ‎

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, আমাদের বিজয়ের মূল কৃতিত্ব শিক্ষার্থীদের। যারা পরাজিত হয়েছেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমরা আপনাদের পরামর্শ অনুযায়ী কাজ করব।’

‎শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

‎মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘যারা পরাজিত হয়েছেন, তারাও আমাদের সহযোদ্ধা। তাদের মধ্যে লিডারশিপের গুণাবলী আছে। তাদের প্রতি আমাদের নবনির্বাচিতদের শ্রদ্ধা রয়েছে। আমরা চাই, তারা সবসময় আমাদের সহযোগিতা করবে। আমরা সবার ইশতেহার একত্র করে সমন্বয় করে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করব।’

‎তিনি উল্লেখ করেন, ‘জুলাই বিপ্লবের পর ফ্যাসিবাদবিরোধী প্রতিটি দল আমরা রাকসুর জন্য আন্দোলন করেছি। নানা ষড়যন্ত্রের পর রাকসু হয়েছে, আলহামদুলিল্লাহ। এই সফলতার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে কৃতজ্ঞতা জানাই।’

‎এদিকে নবনির্বাচিত রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, ‘আমার ম্যান্ডেট শিক্ষার্থীদের জন্য, সুতরাং তাদের জন্যই আমি কাজ করব। শিক্ষক- কর্মকর্তাদের একটা ভূমিকা থাকবে, তবে শিক্ষার্থীরাই আমার কাছে সব।’

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo