ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো চলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি। আজ (বুধবার, ১৫ অক্টোবর) কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি চলছে কর্মবিরতি।
একই দাবিতে ১২টায় শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষকরা। তাদের দাবিগুলো হলো- মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা।
এর আগে গতকাল (মঙ্গলবার) ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করতে গেলে হাইকোর্ট মোড়ে পুলিশের ব্যারিকেডে আটকে পড়েন আন্দোলনকারীরা। সেখান থেকেই শিক্ষক নেতারা আল্টিমেটাম দিয়ে বলেন, বুধবার বেলা ১১টার মধ্যে দাবি না মানা হলে তারা শাহবাগে অবস্থান নেবেন। দাবি পূরণ না হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন তারা।
উল্লেখ্য, জাতীয় প্রেসক্লাবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোঁড়ার প্রতিবাদে সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...
নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...
নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...
নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

মন্তব্য (০)