• শিক্ষা

ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ করেছেন, অভিযোগ শিবির প্রার্থীর

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ করেছেন বলে অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি পদপ্রার্থী ইব্রাহিম হোসেন রনি। ভোটদানের আগে ভোটারদের স্বাক্ষর না নেয়ারও অভিযোগ করেন তিনি।

‎বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনে ভোট দেন ইব্রাহিম হোসেন রনি।

‎তিনি বলেন, ‘যেখানে ভোট গ্রহণ করা হচ্ছে, আমি নিজেও ভোট দিয়ে আসলাম, সেখানে ভোট যখন দেয়া হয়েছে, ঠিক তার পাশেই একটি সিগনেচার নেয়া হচ্ছে। যিনি ভোটার, তিনি ওএমআর শিট নেয়ার আগেই সেখানে একটা সিগনেচার দিচ্ছেন। আমাদের কাছে তথ্য আসছে, নির্বাচন কমিশন প্রথম দিকে যে ভোট গ্রহণ করেছে, এই ভোটগুলো গ্রহণ করার পরে সেইসব ভোটারের সিগনেচার নেয়া হয়নি।’

‎রনি আরও বলেন, ‘এটা যদি সাব-কনসিয়াসলি হয়ে থাকে, তাহলে আমরা বলতে চাই যে, কোনোভাবেই নির্বাচন কমিশন এত বেশি অসচেতন ভূমিকা রাখতে পারেন না।’

‎শিবিরের ভিপি প্রার্থী বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, কোনো ধরনের কার্ড ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, আমরা স্পষ্ট চিনি তাদের, কার্ড ছাড়া ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছেন। আমরা চাই কোনো রাজনৈতিক ছত্রছায়ায় কেউ যেন কোনোভাবেই কার্ড ছাড়া প্রবেশ করে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে। আশা করি, নির্বাচন কমিশন দ্রুতই পদক্ষেপ গ্রহণ করবে।’

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo