• লিড নিউজ
  • অর্থনীতি

‎দেশে রেমিট্যান্স আয়ে ঊর্ধ্বমুখী প্রবণতা, জুলাই-অক্টোবর সময়ে প্রবৃদ্ধি ১৪.৪ শতাংশ

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ দেশে প্রবাসী আয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, শুধু ৮ অক্টোবর তারিখেই ১১২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আর ১ থেকে ৮ অক্টোবর পর্যন্ত আট দিনে মোট ৮০৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের ৭৯০ মিলিয়ন ডলারের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ বেশি।

‎এ ছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে (জুলাই থেকে ৮ অক্টোবর পর্যন্ত) মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৮৩৯০ মিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের ৭৩৩২ মিলিয়ন ডলারের তুলনায় ১৪ দশমিক ৪ শতাংশ বেশি।

‎অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, প্রবাসী শ্রমিকরা আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ প্রেরণ বাড়ানো এবং ডিজিটাল রেমিট্যান্স ব্যবস্থার সম্প্রসারণ—এই প্রবৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মন্তব্য (০)





image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

image

‎রুপির বিপরীতে টাকার বড় উত্থান, দুই বছরে শক্তিশালী হয়েছে ...

নিউজ ডেস্কঃ ভারতীয় রুপির বিপরীতে গত দুই বছরে উল্লেখযোগ্...

image

২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার

নিউজ ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা র...

image

প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধ...

  • company_logo