• লিড নিউজ
  • স্বাস্থ্য

‎ওষুধ কোম্পানিগুলো তাদের উদ্দেশ্য বাস্তবায়নে ঢুকে পড়ছে এবং অধিক মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ওষুধ কোম্পানিগুলো নানাভাবে তাদের উদ্দেশ্য বাস্তবায়নে ঢুকে পড়ছে এবং অধিক মুনাফা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।

‎বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে গুলশান-বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে উচ্চরক্তচাপ (হাইপারটেনশন) বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‎নুরজাহান বেগম বলেন, উচ্চরক্তচাপ শুধু চিকিৎসক বা সরকারের একার বিষয় নয়, এটা আমাদের সবার। হাইপারটেনশন কেন হয়, সে বিষয়ে সচেতনতা জরুরি। কিন্তু আমরা প্রতিরোধের পথে যাচ্ছি না।

‎তিনি বলেন, তামাক আমাদের ধ্বংস করে দিতে পারে। ওষুধ কোম্পানিগুলো নানা কৌশলে তাদের উদ্দেশ্য হাসিল করছে এবং অধিকতর মুনাফা করছে। যদি আমরা তামাক নিয়ন্ত্রণে সফল হই, তাহলে চিকিৎসা ব্যয়ে যে ৭১ শতাংশ পকেট থেকে খরচ হয়, তা অনেকটাই কমে আসবে। ডায়াবেটিস, হাইপারটেনশন ও ক্যানসারের মতো অসংক্রামক রোগই চিকিৎসা খরচের বড় কারণ। 

‎ভাষাসৈনিক আহমদ রফিক লাইফ সাপোর্টে
‎স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, চিকিৎসা সরকার দেবে, এটা তার দায়িত্ব। কিন্তু জনগণেরও ভূমিকা আছে। আমি, আপনি সবাইকে সচেতন হতে হবে, প্রতিরোধের পথ খুঁজতে হবে। মানুষ সচেতন হলে এসব রোগে আমাদের অতটা বেগ পেতে হবে না। গণমাধ্যমকর্মীদেরও দায়িত্ব রয়েছে রোগ যেন দানা বাঁধতে না পারে, সে বিষয়ে জনসচেতনতা গড়ে তোলা।

‎পূজামণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, গুলশান-বনানী পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র নাথ ভৌমিক এবং সাধারণ সম্পাদক অসিম জোয়ারদার।

মন্তব্য (০)





image

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আর...

image

‎দেশে হামে আক্রান্ত ৮৯ শতাংশ পরিবার চিকিৎসা খরচ মেটাতে ঋণ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বি...

image

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ থে...

image

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...

image

‎পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছ...

নিউজ ডেস্কঃ চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তে...

  • company_logo