• সমগ্র বাংলা

‎পাচারের উদ্দেশ্যে পাহাড়ে জিম্মি রাখা নারী-শিশুসহ ২১ জন উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে উপকূলীয় এলাকার গভীর পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা নারী ও শিশুসহ ২১ জনকে যৌথ অভিযানে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।

‎বুধবার (১ অক্টোবর) গভীর রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

‎তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী ও শিশুসহ একদল মানুষকে পাহাড়ি এলাকায় একটি ঘরে জিম্মি করে রাখা হয়েছে। খবর পেয়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

‎পরে ঘরটি তল্লাশি করে নারী ও শিশুসহ মোট ২১ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার ব্যক্তিদের বেশিরভাগই রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে।

‎উদ্ধার হওয়াদের পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে ফেরত পাঠানোর জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন লে. কমান্ডার সিয়াম-উল-হক।

মন্তব্য (০)





image

বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন একট...

image

পাবনায় আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে আধিপত্য বিস্তারের জেরে স্থ...

image

আজ দহগ্রাম আঙ্গোরপোতা মুক্ত দিবস

লালমনিরহাট প্রতিনিধি::আজ ২৬ জুন দহগ্রাম - আঙ্গোরপোতা মুক্ত দ...

image

চাটমোহরে ১৭ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পুলিশি অভিযানে ...

image

ফরিদপুরের বোয়ালমারীতে দাতব্য হোমিওপ্যাথি সেন্টারে মেয়াদোত...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...

  • company_logo