ছবিঃ সিএনআই
বিনোদন প্রতিবেদকঃ চিত্রনায়ক সাদমান সামির বর্তমানে চিকিৎসকের পরামর্শে দুই সপ্তাহের জন্য সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। সম্প্রতি তিনি চোখের সমস্যায় ভুগে ফ্যাকো সার্জারি করিয়েছেন। সুস্থ হয়ে খুব শিগগিরই তিনি আবারও শুটিং ফ্লোরে ফিরবেন বলে জানিয়েছেন।
এদিকে গেল শুক্রবার দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন ছবি উদীয়মান সূর্য। মুক্তির পর থেকেই ছবিটি আলোচনায় রয়েছে। বিশেষ করে তরুণ দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে লিখছেন— সামিরের অভিনয় ছবিটিকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি দর্শকের ভালোবাসাকেই সবচেয়ে বড় প্রাপ্তি উল্লেখ করে সামির বলেন, “সার্জারির পর আপাতত বিশ্রামে আছি। কিন্তু দর্শকের ভালোবাসাই আমাকে দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে উদ্বুদ্ধ করছে। উদীয়মান সূর্য দেখে যারা ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ।”
নিউজ ডেস্ক : ঢালিউডের চিরযৌবনা জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানি...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্র...
বিনোদন ডেস্ক : এ মুহূর্তে ধুন্ধুমার চলছে 'কিং' সিনেম...
নিউজ ডেস্ক : ঢালিউডের বর্ষীয়ান অভিনেত্রী ববিতা ও শাকিব খান ব...
বিনোদন ডেস্ক : নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে ...

মন্তব্য (০)