• সমগ্র বাংলা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনায় নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব-৬

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

খুলনা প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে খুলনা ও র‍্যাব-৬ এর আওতাধীন অন্যান্য জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

র‍্যাব-৬ জানিয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে র‍্যাব-৬ এর আওতাধীন ৮টি জেলায় পূজামণ্ডপ, মন্দির ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে খুলনায় অবস্থিত আর্য্য ধর্মসভা মন্দির, শীতলা বাড়ি মন্দির, দোলখোলা ও শিববাড়ি কালী মন্দির পরিদর্শন করেন র‍্যাব-৬ এর অধিনায়ক । মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল চালানো হচ্ছে। শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে, যেখানে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি পরিচালনা করা হচ্ছে। এছাড়াও মণ্ডপ এলাকায় সাদা পোশাকের গোয়েন্দা সদস্যদের মোতায়েন করা হয়েছে।

র‍্যাব-৬ এর পক্ষ থেকে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে, দুর্গাপূজার সময় কোনো সন্দেহজনক ব্যক্তি বা উশৃঙ্খল কার্যকলাপ দেখা দিলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ র‍্যাবের সঙ্গে যোগাযোগ করার জন্য। জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় রেখে র‍্যাব-৬ নিশ্চিত করবে, যে দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময়ভাবে উদযাপন হবে।

 

মন্তব্য (০)





image

‎পাবনায় বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে বিএন...

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় পদ্মা নদীতে অবৈধভাব...

image

ভারতে পাচারের সময় যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচার...

বেনাপোল প্রতিনিধি : যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ১ কেজ...

image

লালমনিরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্...

লালমনিরহাট প্রতিনিধি::"বিশ্বের মাদক সমস্যা: চলমান সমস্য...

image

পাবনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সক্রিয়...

পাবনা প্রতিনিধি : রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের পরবর্তী সম...

image

বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন একট...

  • company_logo