• সমগ্র বাংলা

আসছে বংশীবাদক শেখ সোলায়মানের মৌলিক গান ‘চলছে গাড়ী যাত্রাবাড়ী’

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাজীপুর গ্রামের বংশীবাদক শেখ সোলায়মান এবার আসছেন নিজের প্রথম একক মৌলিক গান নিয়ে। সোশ্যাল মিডিয়ায় বাঁশি বাজিয়ে ও খালি গলায় গান গেয়ে পরিচিতি পাওয়া এই শিল্পী পূজা উপলক্ষে প্রকাশ করছেন নতুন গান। আগামী ২৭ সেপ্টেম্বর, শনিবার গানটি প্রকাশ পাবে তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেল “Sheikh Solayman”-এ।

গানটির শিরোনাম ‘চলছে গাড়ী যাত্রাবাড়ী’। এর কথা ও সুর করেছেন (প্রচলিত) সচল পাগল সুজন। গানটির মিউজিক আয়োজন করেছেন পূর্ণ মিলন এবং রেকর্ডিং হয়েছে রিঙ্কু স্টুডিওতে।

শিল্পী শেখ সোলায়মান বলেন, এটি ফোক ধাঁচের একটি গান। আমি এই গান নিয়ে আশাবাদী, শ্রোতাদের ভালো লাগবেই।

গীতিকার পাগল সুজন জানান, এটি একটি জীবনমুখী গান। আশা করি গানটি সবার ভালো লাগবে।

গানটি নিয়ে লালঁচান ও পাপ্পু ফকির বলেন, গানটির কথা সুন্দর, আর শেখ সোলায়মান দারুণ গেয়েছেন।

রাজু মন্ডল যোগ করেন, সোলায়মান বাঁশির মতোই সুন্দর গাইছেন গানটা।

সম্প্রতি গানটির এক মিনিটের টিজার সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন শেখ সোলায়মান। শিগগিরই প্রকাশ পাবে গানটির পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও।

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo