• লিড নিউজ
  • শিক্ষা

‎আ.লীগের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করলেন ডাকসু ভিপি

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সিনেট ভবনের সামনে তিনি এই ঘোষণা দেন।

‎সাদিক কায়েম বলেন, ‘প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর ওপরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী হামলা করেছে। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। গত এক বছর ধরে আমরা বারবার বলছি বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা জুলাইতে গণহত্যা চালিয়েছে এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্যাতন নিপীড়ন করেছে তাদের বিচার করতে হবে।’

‎তিনি আরও বলেন, ‘ গত ১৬ বছরে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ সব দোসরদের মাধ্যমে যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে সেসব গণহত্যার বিচার করতে হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও ডাকসু আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি।’

‎প্রসঙ্গত, প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্ক সফরে গিয়ে বিমানবন্দরে ডিম নিক্ষেপের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকেও গালমন্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগের উচ্ছৃংখল সমর্থকরা গতরাতে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনা রাজনৈতিক অঙ্গনে উত্তাপ সৃষ্টি করেছে। এনসিপি ঘটনার প্রতিবাদে আজ কর্মসূচি দিয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo