ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মাদানি এভিনিউয়ের আল মুস্তফা মসজিদে এই অভিনেত্রী বিয়ে করেছেন বলে কালের কণ্ঠকে একাধিক ঘনিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
তবে তার বরের নাম কিংবা পরিচয় এখনই জানাতে রাজি নন অভিনেত্রী, এমনটা জানিয়েছেন তার কাছে কিছু ঘনিষ্ট সূত্র।
এসময় মিষ্টি মুখ করাতে মসজিদে উপস্থিত সবাইকে অভিনেত্রী বাদাম ও খেজুর খাইয়েছেন বলেও জানা গেছে।
শবনম ফারিয়া ক্যারিয়ারের শুরু করেছিলেন মডেল হিসেবে। এরপর জনপ্রিয়তা নিয়ে পা রাখেন অভিনয়ে। একক থেকে শুরু করে ধারাবাহিক নাটকে অভিনয় করে পান দর্শকপ্রিয়তা।
অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমা দিয়ে তার অভিষেক হয় বড় পর্দাতেও।
নিউজ ডেস্ক : ঢালিউডের চিরযৌবনা জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানি...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্র...
বিনোদন ডেস্ক : এ মুহূর্তে ধুন্ধুমার চলছে 'কিং' সিনেম...
নিউজ ডেস্ক : ঢালিউডের বর্ষীয়ান অভিনেত্রী ববিতা ও শাকিব খান ব...
বিনোদন ডেস্ক : নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে ...

মন্তব্য (০)