ফাইল ছবি
নিউজ ডেস্কঃ আসন্ন দুর্গাপুজা উপলক্ষে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। পূজাকে ঘিরে যেকোনো ধরণের হীন উদ্দেশ্য ব্যর্থ করে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, কখনো কখনো স্বার্থান্বেষী মহল সুদুরপ্রসারী চক্রান্তের মাধ্যমে জাতির ভেতরে সাম্প্রদায়িক বিভাজনের রেখা টেনে অরাজক পরিস্থিতি তৈরি করে। তারা অবিশ্বাস এবং আস্থার বিষাক্ত বীজ বপন করে অসৎ রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে।
বিবৃতিতে তিনি আরও বলেন, দুর্গাপুজাকে কেন্দ্র করে কেউ যাতে চক্রান্ত, ষড়যন্ত্র, নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য বিএনপি নেতাকর্মীসহ সমমনা দল ও আপামর জনগণকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। যাতে শান্তি ও সহাবস্থানের মধ্য দিয়ে দুর্গাপূজা নির্বিঘ্নে শেষ হতে পারে। এ সময় পূজামন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিএনপি নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর মতো কাজ করার কোথাও বলেন তিনি।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)