• সমগ্র বাংলা

কালিয়াকৈরের কিশোর গ্যাং লিডার ‘পিচ্ছি আকাশ’ গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরের আলোচিত কিশোর গ্যাং লিডার ও দুর্ধর্ষ সন্ত্রাসী পিচ্ছি আকাশ (২৭) শেষ পর্যন্ত র‌্যাবের জালে ধরা পড়েছে। হত্যাসহ মোট ১২টি মামলার পলাতক আসামি আকাশকে তার অন্যতম সহযোগী সৌরভ (২৫) সহ গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‌্যাব-১৪ এর যৌথ দল।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাদের আটক করা হয়। এসময় আকাশের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

তথ্যসূত্রে জানা যায়, ২০২৪ সালের ২১ ডিসেম্বর গাজীপুরের কালিয়াকৈরের উলুসারা গ্রামে এক কলেজ ছাত্রকে ধারালো অস্ত্র, রড ও পাইপ দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের পরিবার এ ঘটনায় পিচ্ছি আকাশসহ ১০ জনকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করে। ঘটনার পর থেকে আকাশ আত্মগোপনে চলে যায়।

পিচ্ছি আকাশ শুধু হত্যাই নয়, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজিসহ নানা অপরাধের মূল হোতা হিসেবে দীর্ঘদিন এলাকায় আতঙ্ক ছড়াচ্ছিল। কালিয়াকৈর থানায় দায়েরকৃত ৮টি মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

আকাশের পূর্ণ নাম মোঃ আকাশ। তিনি সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার জয়পুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তার সহযোগী সৌরভ একই উপজেলার বিশ্বাসপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান,
“গ্রেফতারকৃত দুর্ধর্ষ সন্ত্রাসী আকাশ ও তার সহযোগীকে র‌্যাব থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।”

মন্তব্য (০)





image

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...

image

লালমনিরহাটে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক ...

লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...

image

নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের মাঝ...

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  উদ্যোগে নও...

image

গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...

image

দিনাজপুরে ২ হাজারের বেশী মাদক বিক্রেতা মানববন্ধন কর্মসূচি...

দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে &quo...

  • company_logo