• খেলাধুলা

‎নেপালের বিপক্ষে বাংলাদেশের ড্র ‎

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর মধ্য দিয়ে চার বছর পর নেপালের বিরুদ্ধে ড্র করলো জামালরা। এ নিয়ে নেপালের বিপক্ষে টানা ছয় ম্যাচ জয়হীন থাকলো বাংলাদেশ। যার মধ্যে আজকেরটিসহ চারটিই ড্র।

‎হামজা-শমিতদের ছাড়াই এই ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। মিতুল মার্মা দলের বাইরে থাকায় জাতীয় দলে অভিষেক হয় সুজন হোসেনের।

‎ম্যাচের শুরু থেকেই চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণের খেলা। প্রথমার্ধে খুব বেশি বড় পরীক্ষায় পড়তে হয়নি দুই দলের কোনও গোলরক্ষককে।

‎আক্রমণ করলেও পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি নেপাল। তবে ম্যাচের ৩৬ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় মেলেনি সেই কাঙ্ক্ষিত গোলের। দ্বিতীয়ার্ধেও ঘটে প্রথমার্ধের পুনরাবৃত্তি। শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

‎৯ সেপ্টেম্বর একই মাঠে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ–নেপাল।

মন্তব্য (০)





image

সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে...

image

নতুন বিশ্বরেকর্ড গড়লেন বাটলার

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জস বাটলার টি...

image

‎ফুটবল ম্যাচ চলাকালে খেলার মাঠে বজ্রপাত, খেলোয়াড় নিহত

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে ফুটবল ম্যাচ চলাকালে খেলা...

image

সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ

নিউজ ডেস্ক : মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন ...

image

বাংলাদেশ সিরিজে ইতিহাস গড়ার অপেক্ষায় স্টার্ক

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট ...

  • company_logo