• খেলাধুলা

১২ হাজার কোটি টাকা পাচ্ছেন নেইমার!

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ইউরোপ ছেড়ে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরেছেন ব্রাজিলে ছেলেবেলার ক্লাব সান্তোসে, কম বেতনে। তবে এখনো অন্য খাতে তার আয় কম নয়।

এক ব্রাজিলীয় কোটিপতি উইল করেছিলেন নেইমারের নামে। সম্প্রতি সেই ব্যক্তি মারা গেছেন। ফলে নেইমার তার পুরো সম্পত্তি পাবেন। বাংলাদেশি মুদ্রায় এই সম্পত্তির পরিমাণ প্রায় ১২ হাজার ৪০০ কোটি টাকা! ব্রাজিলীয় মিডিয়ার খবর, গত ১২ জুন পোর্তো আলেগ্রের একটি অফিসে এই উইল করা হয় দুজন সাক্ষীর সামনে। এ বিষয়ে অবশ্য নেইমার এখনো কোনো বিবৃতি দেননি।

সব কিছু নিশ্চিত হলেও নেইমারের অর্থ পেতে সময় লাগবে। ব্রাজিলের আদালতে এ ব্যাপারে ছাড়পত্র পেতে হবে। যেখানে নেইমারকে প্রয়াত কোটিপতির একমাত্র উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করা হবে। ওই ব্যক্তি ছিলেন অবিবাহিত ও নিঃসন্তান। তিনি নাকি নেইমারকে পছন্দ করতেন। সেজন্যই নিজের সব অর্থ নেইমারের জন্য লিখে রেখে গেছেন।

আর্থিক দিক থেকে ফুলেফেঁপে উঠলেও নেইমারের ফুটবল নিয়ে প্রশ্ন উঠছে ইদানীং। ২০২৪-২৫ মৌসুমের শেষদিকে সান্তোসে যোগ দিয়েছিলেন। ১৪ ম্যাচে করেছিলেন মাত্র তিনটি গোল। চিলির বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচেও ব্রাজিল টিমে ডাক পাননি নেইমার।

 

মন্তব্য (০)





image

সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে...

image

নতুন বিশ্বরেকর্ড গড়লেন বাটলার

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জস বাটলার টি...

image

‎ফুটবল ম্যাচ চলাকালে খেলার মাঠে বজ্রপাত, খেলোয়াড় নিহত

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে ফুটবল ম্যাচ চলাকালে খেলা...

image

সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ

নিউজ ডেস্ক : মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন ...

image

বাংলাদেশ সিরিজে ইতিহাস গড়ার অপেক্ষায় স্টার্ক

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট ...

  • company_logo