• লিড নিউজ
  • স্বাস্থ্য

স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তা

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ে ছড়িয়ে পড়া একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

‎সতর্কবার্তায় বলা হয়েছে, উপজেলা পর্যায়ে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে একটি প্রতারক চক্র। জনসাধারণকে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিতে সাড়া দেওয়ার ব্যাপারে অনুরোধ করেছে অধিদপ্তর। 

‎সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ‘উপজেলা মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য প্রকল্প ২০২৫’ নাম ব্যবহার করে ভুয়া প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। প্রতিষ্ঠানটি মহাখালী, ঢাকা’র ঠিকানা দেখিয়ে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, ইউনিট অফিসার ও স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের (প্রশাসন) নাম ও স্বাক্ষর জাল করে দরখাস্ত আহ্বান করা হয়েছে এবং বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লিখিত প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বা নিয়ন্ত্রণাধীন নয়। প্রতারণামূলক উদ্দেশ্যে একটি অসাধু মহল এ ধরনের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে।

‎সাধারণ মানুষকে এসব বিভ্রান্তিকর বিজ্ঞপ্তি থেকে সতর্ক থাকতে অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি, জড়িতদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আর...

image

‎দেশে হামে আক্রান্ত ৮৯ শতাংশ পরিবার চিকিৎসা খরচ মেটাতে ঋণ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বি...

image

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ থে...

image

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...

image

‎পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছ...

নিউজ ডেস্কঃ চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তে...

  • company_logo