• তথ্য ও প্রযুক্তি

স্টোরেজ যেভাবে বাড়বে

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : ডকুমেন্ট, ছবি, ভিডিও ছাড়াও বেশ কয়েক ধরনের ফাইল প্রতিনিয়ত ডিজিটাল ডিভাইসে বিনিময় করা হয়। অনেক সময় ল্যাপটপ বা কম্পিউটার পাশে না থাকায় ফাইল সেভ বা ট্রান্সফার করা বেশ কষ্টসাধ্য। এ সমস্যার সমাধানে দারুণ কাজ করে ওটিজি সংযোগ। ওটিজির মাধ্যমে খুব সহজে স্মার্টফোনের সঙ্গে পেনড্রাইভ, পোর্টেবল হার্ড ড্রাইভ বা মেমোরি কার্ড রিডার যুক্ত করা যায়। বিশেষজ্ঞরা বলছেন, ওটিজি সুবিধা এখন বেশির ভাগ অ্যান্ড্রয়েড ফোনেই যুক্ত করা হচ্ছে। ফলে গ্রাহকের জন্য ফোন হয়ে উঠছে আরও কার্যকর ও বহুমুখী। তবে নিরাপদ ডিভাইস ব্যবহার ও নিয়মিত ডেটা ব্যাকআপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ওটিজি কেন প্রয়োজন
ডিভাইস ওটিজি সমর্থন করে কিনা, তা আগে যাচাই করে নিতে হবে। ইউএসবি হোস্ট ডায়াগনস্টিক অ্যাপ ব্যবহারে এই সুবিধা যাচাই করা যায়। আগে মানসম্মত ওটিজি কেবল প্রয়োজন হবে, এটি যে কোনো মোবাইল অ্যাক্সেসরিজ দোকানে পাওয়া যায়। স্টোরেজ ডিভাইস যুক্ত করার জন্য ইউএসবি হোস্ট কন্ট্রোলার এবং টোটাল কমান্ডার ফাইল ম্যানেজার অ্যাপ ব্যবহার করতে হবে। শুধু তাই নয়, ওটিজির মাধ্যমে গান, ভিডিও বা যে কোনো মাল্টিমিডিয়া কনটেন্ট সরাসরি পেনড্রাইভ বা হার্ড ড্রাইভ থেকে প্লে করা সম্ভব। ফলে ফোনের ভেতরের মেমোরি দখল না করেই গ্রাহক সহজে কনটেন্ট উপভোগ করতে পারবেন। 

বিশ্লেষকরা বলছেন, বাড়তি স্টোরেজের সহজ সমাধান হিসেবে ওটিজি এখন সব ধরনের গ্রাহকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। এতে কাজের গতি বাড়ছে, অন্যদিকে যে কোনো জায়গা থেকে জরুরি ফাইল সেভ করার সুবিধা মিলছে।

 

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo