• তথ্য ও প্রযুক্তি

যে ৬টি লক্ষণ থেকে বুঝবেন আপনার ফোন হ্যাক হয়েছে

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : বর্তমান সময়ে ফোন হ্যাক হওয়া খুবই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই দেখা যাচ্ছে হ্যাকাররা মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খালি করে ফেলছে। যেকোনো সময়, যে কেউ এ ধরনের ঝুঁকিতে পড়তে পারেন।

অনেকে ভাবেন তাদের ফোনে তেমন গুরুত্বপূর্ণ তথ্য নেই, তাই হ্যাক হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু ভুলে গেলে চলবে না—আপনার কাছে তুচ্ছ মনে হওয়া তথ্য ডার্ক ওয়েবে অনেক মূল্যবান। তাই সতর্ক থাকা জরুরি। কিন্তু কীভাবে বুঝবেন আপনার ফোন হ্যাক হয়েছে? জেনে নিন কয়েকটি সাধারণ লক্ষণ:  

১. হ্যাক হলে ফোনের ব্যাটারি অস্বাভাবিক দ্রুত শেষ হতে থাকে। কারণ ব্যাকগ্রাউন্ডে ক্ষতিকর সফটওয়্যার চলতে পারে।

২. ফোনে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার সক্রিয় থাকলে ডিভাইস অস্বাভাবিকভাবে গরম হয়।

৩. ডাটা খরচ হঠাৎ বেড়ে গেলে বুঝতে হবে, ব্যবহারকারীর অজান্তে তথ্য তৃতীয় পক্ষের কাছে পাঠানো হচ্ছে।

৪. কোনো অ্যাপ নিজে নিজে চালু হওয়া বা অটোমেটিক মেসেজ ও কল চলে যাওয়া হ্যাকের ইঙ্গিত।

৫. হ্যাক হলে ফোনে হঠাৎ করেই অতিরিক্ত পপ-আপ বিজ্ঞাপন আসতে শুরু করে। এমনকি অচেনা অ্যাপ নিজে থেকেই ডাউনলোড হতে পারে।

৬. ফোন অকারণে স্লো হয়ে গেলে সেটিও হ্যাক হওয়ার লক্ষণ হতে পারে।

তাই এসব লক্ষণ দেখা দিলে অবিলম্বে সতর্ক হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

মন্তব্য (০)





image

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

১

তথ্য প্রযুক্তি ডেস্ক:  প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্...

image

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, ব...

২

তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত কর...

image

‎ফোন বদলালেও হারাবে না পরিচিতদের নম্বর, কনট্যাক্টস স্থানা...

৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন পরিবর্তনের সময় পুরোনো ফোনে স...

image

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় ...

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক : ওয়্যারলেস প্রযুক্তির জগতে নতুন সংযোজন আনছে ব্লুটু...

image

ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখবেন, খুঁজে বের করবেন...

  • company_logo