• তথ্য ও প্রযুক্তি

ফেসবুক রিলস থেকে আয় করবেন যেভাবে

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : দিন দিন বেড়েই চলেছে ফেসবুকের জনপ্রিয়তা। এর অন্যতম একটি ফিচার হচ্ছে রিলস। ছোট-বড়, নারী-পুরুষ— সবাই মেতেছেন রিলস তৈরি এবং শেয়ারে। দিনে ৫-৬টি রিলসও শেয়ার করে থাকেন অনেকেই। হাজার হাজার ভিউ এবং কমেন্ট পড়ছে সেসব রিলসে।

সম্প্রতি ফেসবুক সংস্থা মেটা ঘোষণা করেছে, যারা নিজস্ব রিল ফেসবুকে ছাড়বে, তাদের টাকা দেওয়া হবে। এই চ্যালেঞ্জের মাধ্যমে একজন ফেসবুক ব্যবহারকারী চার হাজার ডলার পর্যন্ত আয় করতে পারবেন, যা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৩০ হাজার টাকা। 

একজন কন্টেন্ট ক্রিয়েটর একটি চ্যালেঞ্জ সম্পূর্ণ করলে অপর একটি চ্যালেঞ্জ খুলে যায়। চ্যালেঞ্জের মাধ্যমে টাকা আয় করতে হলে অবশ্যই রিলস বোনাস প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকতে হবে। ৩০ দিন মেয়াদে হবে একেকটি চ্যালেঞ্জ। মেয়াদ শেষ হলে নতুনভাবে চ্যালেঞ্জ শুরু হবে। এভাবেই চলবে রিলস বোনাস প্রোগ্রাম।

ফেসবুক শুধু টিকটককে টেক্কা দিতেই এ রিলস ফিচার এনেছিল। ইনস্টাগ্রামে এ সুবিধা যুক্ত হয়েছে আরও আগে। রিলস তৈরি করে মাসে লাখ লাখ টাকা আয় করার সুযোগ করে দিয়েছে মেটা। রিলস থেকে টাকা আয় করার একাধিক সুযোগ দিচ্ছে এ অ্যাপটি।

ফেসবুক প্রতিষ্ঠান মেটার মতে, রিলস হলো— ফেসবুকে সব থেকে দ্রুত উন্নতি করা ভিডিও ফরম্যাট। একটি ফেসবুক রিল মূলত ৩ সেকেন্ড থেকে ৬০ সেকেন্ড পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে। মেটার ১৫০ দেশের তথ্যানুযায়ী, ব্যবহারকারীরা ফেসবুক ও ইনস্টাগ্রামে দিনের অর্ধেক সময় রিলস দেখে কাটিয়ে দেয়।

চলুন দেখে নেওয়া যাক, ফেসবুকের রিলস থেকে আয় করার সহজ কিছু উপায়—

শুরুতেই একজন ফেসবুক ব্যবহারকারীর ১০ হাজার ফলোয়ার, ৫টি ভিডিও এবং ৬০ দিনে ৬ লাখ মিনিটের ভিউ থাকলেই সে রিলসে বিজ্ঞাপন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এই বিজ্ঞাপন থেকে আসা অর্থের ৫৫ শতাংশ পাবেন আপনি এবং বাকি ৪৫ শতাংশ পাবে ফেসবুক।

সম্প্রতি ফেসবুক প্রতিষ্ঠান মেটা রিলস থেকে অর্থ আয়ের নতুন একটি উপায় আনার কথা ঘোষণা করেছে। এই নতুন ফিচারে একজন ব্যবহারকারী রিলস দেখার সময় স্টার দিতে পারবে। প্রতি ১০০ স্টারে ১ ডলার পাবেন কনটেন্ট নির্মাতা।

এ ছাড়া থাকছে রিলস বোনাস প্রোগ্রাম। রিলস থেকে আয় করার আরেকটি পদ্ধতি।

এটি হচ্ছে— রিলস প্লে বোনাস প্রোগ্রাম। যদি আপনার কোনো রিলস ভিডিওতে ৩০ দিনে ১ হাজার ভিউ হয়, তাহলে ফেসবুক থেকে আপনি টাকা পাবেন। এই উপায়ে ৩৫ হাজার ডলার পর্যন্ত অর্থ দেওয়া হয়ে থাকে ব্যবহারকারীকে।

 

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo