ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ওপর দেওয়া শোকজ নোটিশ প্রত্যাহার করেছে। এর ফলে তিনি পুনরায় সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।
গত ১৭ জুন ‘নৈতিক স্খলনজনিত অভিযোগে’ সারোয়ার তুষারের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল এনসিপি। পরে তিনি দলের শৃঙ্খলা কমিটির কাছে লিখিত জবাব জমা দেন।
জবাব বিশ্লেষণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া ফোনালাপসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর এনসিপি তাকে দুই মাস সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল। এ সময়ে তিনি জুলাই পদযাত্রা, জাতীয় ঐকমত্য কমিশনে দলের প্রতিনিধিত্ব, গণমাধ্যমে দলের অবস্থান উপস্থাপন এবং নরসিংদীতে পদযাত্রাসহ সব কার্যক্রমে অংশ নেননি।
দুই মাসের সাংগঠনিক বিরতি শেষে সারোয়ার তুষারকে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেয় এনসিপি। এর মাধ্যমে তার বিরুদ্ধে আনা অভিযোগ সংশ্লিষ্ট শোকজ নোটিশটি প্রত্যাহার করা হয়েছে।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)