ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : গুম ও খুনের জন্য শেখ হাসিনার বিচার এ মাটিতে হতেই হবে- এমন দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গুম ও খুনের জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী। এই দেশের মাটিতে তার বিচার হতেই হবে। এমনকি সর্বোচ্চ শাস্তি হতে হবে।
শুক্রবার (২২ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মায়ের ডাকের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, গুম-খুনের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে খুঁজে বের করে আনার চেষ্টা করবে বিএনপি। মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার করা হবে। আর এর সঙ্গে সরাসরি জড়িত স্বৈরাচার শেখ হাসিনা। দলের পক্ষ থেকে বলতে চাই, যতদিন পর্যন্ত আমরা তাদের শাস্তি দিতে না পারব, ততদিন আমরা ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে আছি।
মির্জা ফখরুল বলেন, বিএনপির ১৭শ নেতাকর্মীকে গুম করে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রতিটি পরিবারের পাশে দাঁড়িয়েছি। তবে স্পষ্টভাবে বলতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
গুম-খুনের শিকার স্বজনদের কষ্টের কথা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, সেই দিনগুলোর কথা মনে পড়ে- আন্দোলনে নামা অনেকেই গুম হয়ে গেল। এক পরিবারের সাতজন পর্যন্তও গুম হলো। স্বজনহারা ছোট বাচ্চাদের দেখলে কষ্ট হয়, কারণ তাদের একসময় আরও ছোট অবস্থায় দেখেছিলাম।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)