ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পিআর পদ্ধতিসহ নানা কারণে যদি জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হয়, তবে দেশ ক্ষতির মুখে পড়বে।
শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, যারা পিআর পদ্ধতির দাবি তুলে নির্বাচন বিলম্বিত করতে চাইছে, তারা প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন যদি বিলম্ব হয় তাহলে পতিত স্বৈরাচারের সুবিধাভোগীরা লাভবান হবে। আর এ কথা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গায়ের জোরে নয়, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হবে। জোর জবরদস্তির কিছু করতে গেলে মানুষ মনে করবে আপনি উগ্রপন্থার পথ অবলম্বন করছেন।
দেশে বিএনপির হাত ধরেই সংস্কারের সূচনা হয়েছিল জানিয়ে ডা. জাহিদ বলেন, অথচ যারা আজ সংস্কারের বুলি আওড়াচ্ছে, তারাই অতীতে স্বৈরাচারের পুনর্বাসন করেছিল।
তিনি বলেন, আশা রাখি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন কমিশন অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)