• সমগ্র বাংলা

বগুড়ায় খালে মিলল ৬টি গ্রেনেড: উদ্ধারের পর বিস্ফোরণ ঘটিয়ে নষ্ট করলো সেনাবাহিনী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সঞ্জু রায়, বগুড়া: বগুড়া শহরের ছোট কুমিড়ায় বারকি খাল থেকে ৬ টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে৷ রবিবার দুপুর ২ টার দিকে এক যুবক মাছ ধরতে গিয়ে প্রথমে ৪টি গ্রেনেড দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে বিকেলে প্রথমে ঘটনাস্থলে পুলিশ এসে ঘটনার সত্যতা পেয়ে সেনাবাহিনী কে খবর দেয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে এলাকাটি ঘিরে তল্লাশি শুরু করলে উদ্ধার হয় আরো ২টি গ্রেণেড।
তাৎক্ষণিকভাবে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির জানায়, ঘটনাস্থলে সেনাবাহিনীর বোম ডিস্পোজাল টিমের বিশেষজ্ঞরা আসবে। এরপর উদ্ধার হওয়া হ্যান্ড গ্রেনেড সম্পর্কে বিস্তারিত জানানো যাবে। গ্রেনেডগুলো সক্রিয় আছে কি'না সেটিও তারা এখনো নিশ্চিত নন।
এদিকে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ঘটনাস্থলে বগুড়া ক্যান্টনমেন্ট এর ইঞ্জিনিয়ার্স কোরের বোম ডিস্পোজাল টিম পৌঁছায় এবং পুরো এলাকা ঘিরে নিয়ে তারা গ্রেনেডগুলো ভালোভাবে যাচাই-বাছাই শুরু করেন। এরপর আনুমানিক পৌনে আটটার দিকে এলাকাবাসীসহ সকলকে নিরাপদ দূরত্বে পাঠিয়ে বিকট শব্দে গ্রেনেডগুলো বিস্ফোরণ ঘটিয়ে নষ্ট করা হয়। প্রাথমিকভাবে গ্রেণেডগুলো খুব বেশি পুরাতন নয় মর্মেই নিশ্চিত হওয়া যায় কারণ প্রতিটি গ্রেনেড বিস্ফোরিত হয়েছে নতুন ও তাজা বিস্ফোরকের মতোই।

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo