• সমগ্র বাংলা

চাটমোহরে কৃষক দল নেতার দুধের মিল থেকে ভেজাল দুধ ও সরঞ্জামি জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনের দুধের মিল থেকে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও দুধ তৈরির সরঞ্জাম জব্দ করেছে প্রশাসন। 

সোমবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

অভিযানকালে কারখানা থেকে ভেজাল দুধ ছাড়াও দুধ তৈরির কেমিক্যাল, তেল, ব্লেন্ডার মেশিন, গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলা উদ্ধার করা হয়। তবে অভিযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কৃষক দল নেতা আব্দুল মমিন পালিয়ে যান। ফলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত দুধ ও সরঞ্জাম থানায় নিয়ে যাওয়া হয়।

ইউএনও মুসা নাসের চৌধুরী জানান, আসামি পলাতক থাকায় তাৎক্ষণিক শাস্তি দেওয়া সম্ভব হয়নি, তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য বিলচলন ইউনিয়ন কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম ও অভিযুক্ত আব্দুল মমিনের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেনি।

এ বিষয়ে উপজেলা কৃষক দলের সভাপতি লিটন বিশ্বাস জানান, এমন ঘটনার বিষয়ে আমি কিছুই জানিনা। আমি এখনই খোঁজ নিচ্ছি। যদি এমন অভিযোগের সত্যতা পাই তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। 

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo