• বিনোদন

আসছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান

  • বিনোদন

ফাইল ছবি

বিনোদন ডেস্ক : গিটারের জাদুকর আইয়ুব বাচ্চু। ব্যান্ড এলআরবির মাধ্যমে বাংলাদেশের ব্যান্ডসংগীতকে এগিয়ে নিতে অনবদ্য ভূমিকা পালন করেছিলেন। উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় গান। ১৯৬২ সালের ১৬ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। আজ প্রয়াত এ শিল্পীর জন্মদিন। দিনটি ঘিরে বিভিন্ন আয়োজনের উদ্যোগ নিয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। 

এলআরবি ব্যান্ডের গিটারিষ্ট আবদুল্লাহ আল মাসুদ জানান, শনিবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অমর এই শিল্পীর জন্মদিন উদযাপনের আয়োজন করা হয়েছে। ‘আইয়ুব বাচ্চু সেলিব্রেটিং লাইফ, লিগ্যাসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক এক আলোচনায় সভায় কিংবদন্তি শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করবেন বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, ফিডব্যাক ব্যান্ডের দলনেতা ও সংগীতায়োজক ফোয়াদ নাসের বাবু, রেনেসাঁ ব্যান্ডের নকীব খান, সোলসের পার্থ বড়ুয়া, দলছুটের বাপ্পা মজুমদারসহ অনেকে। আরও উপস্থিত থাকবেন শিল্পীর পরিবারের সদস্যরা। 

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, এখনও এ শিল্পীর বেশ কিছু গান স্টুডিওবন্দি হয়ে আছে। যেগুলো বিভিন্ন সময় প্রকাশ করার পরিকল্পনা রয়েছে তাদের। এজন্য প্রস্তুতিও চলছে। এ লক্ষ্যে শিগগিরই আসবে নতুন গান। 

উল্লেখ্য, কিংবদন্তি গিটারিস্ট ও সংগীতজ্ঞ আইয়ুব বাচ্চু ২০১৮ সালের ১৮ অক্টোবর মারা যান।

 

মন্তব্য (০)





image

বিকৃত কনটেন্ট নিয়ে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যব...

বিনোদন ডেস্ক : দেশের ছোট ও বড়পর্দার খ্যাতনামা অভিনেতা জাহিদ ...

image

জাহিদ হাসানের প্রিয় দল আর্জেন্টিনা, তবে ট্রফি দেখতে চান অ...

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান আর্জেন্টিনার পাড়...

image

রণবীরকে সরিয়ে বলিউডের নতুন ‘ডন’ সালমান খান

বিনোদন ডেস্ক : ফারহান আখতারের প্রযোজনা সংস্থার সঙ্গে জোট বেঁ...

image

আত্মসমর্পণ করলেন জাহের আলভী

বিনোদন ডেস্ক : ছোটপর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জ...

image

ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চাইলেন দীপা খন্দকার

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার ব...

  • company_logo