• শিক্ষা

ডাকসু নির্বাচন, জুলাই অভ্যুত্থানের আসামিরা অংশ নিতে পারবেন না

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জুলাই অভ্যুত্থানে হামলা-মামলার আসামিরা অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ড. জসীম উদ্দিন বলেন, জুলাইয়ের আসামিরা ডাকসু নির্বাচনে প্রার্থী বা ভোটার হতে পারবেন না। ভোটের আগের দিনও অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তাদের ভোট থেকে বিরত রাখা হবে।

এদিকে ডাকসু নির্বাচনে অংশ নিতে চতুর্থ দিনে মনোনয়ন ফরম নিয়েছেন একজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, আজ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন একজন। তিনি সদস্য পদের জন্য মনোনয়ন ফরম নিয়েছেন। এখন পর্যন্ত মোট মনোনয়ন ফরম নিয়েছেন ৪৩ জন।

ভিপি পদে ১০ জন, জিএস পদে একজন, এজিএস পদে দুই জন, সম্পাদক পদে ১৮ জন এবং সদস্য পদে ১৩ জন মনোনয়ন ফরম নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

 

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo