• শিক্ষা

ডাকসু নির্বাচন: মনোনয়ন নিলেন আরও ২২ জন

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তৃতীয় দিনে আরও ২২ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে পাঁচজন প্রার্থী ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে, জেনারেল সেক্রেটারি (জিএস) পদে একজন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে দুজন ও অন্যান্য পদে ১৪ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

‎বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

‎তিনি বলেন, আজসহ গত তিনদিনে আমাদের কাছ থেকে মোট ৪২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে ভিপি পদে ১০ জন, জিএস পদে একজন, এজিএস পদে দুজন, সম্পাদক পদে ১৮ জন এবং সদস্য পদে ১১ জন।

‎এখন পর্যন্ত মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাতজন। তবে কোন কোন পদের প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন তা জানা যায়নি। এ ছাড়া ১৮ হল থেকে এখন পর্যন্ত ২৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo